যুবকদের কর্মসংস্থান না দিলে মাদকের গ্রাস থেকে মুক্তি মিলবে না- ডেপুটি স্পিকার

ফন্ট সাইজ:

মাদকের করাল গ্রাসে নিমজ্জিত যুব সমাজকে যদি আমরা মুখে বলি মাদক নেয়া যাবে না, তাতে কাজ হবে না। বিকল্প কিছু যুবকদের হাতে দিয়ে তাদেরকে কর্মীর হাতে রূপান্তর করতে পারবো। দক্ষ যুবশক্তি গড়ে উঠলে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে মুক্ত করা সম্ভব হবে। শনিবার সকালে বাগেরহাট শহরের লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির (স্কিল-আইটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের পাশাপাশি তরুণদের জন্য বিকল্প কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে। স্কিলভিত্তিক শিক্ষা ও আইটি প্রশিক্ষণই পারে নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তুলতে। লতিফ মাস্টার ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা সিপিএ রফিকুল ইসলাম জগলু প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন