খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে একজনকে জেল ও এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, গোলনা এলাকার অনন্ত রাহার ছেলে শংকর রাহা (৬৫)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে গোপন সংবাদে অসুস্থ গরুর মাংস বিক্রি করার অপরাধে আরিফ মোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আরিফ খুলনা সদর থানা এলাকার জহুরুল হক মোল্লার ছেলে।
ডুমুরিয়ায় জেলে ও মাংস ব্যবসায়ীর জেল-জরিমানা
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
১৯ জুলাই (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
