নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ আটক ২

ফন্ট সাইজ:

শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ ও অটোরিকশা জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোরে গোপন সংবাদে নালিতাবাড়ী থানার একটি বিশেষ দল হাতিপাগার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দক্ষিণ পলাশীকুড়া গ্রামের লাল মিয়া (৪৫) ও কালীনগর গ্রামের মো. ইসরাফিলকে (৪০) আটক করা হয়।

তবে আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আ. হান্নান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন