প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান

প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান

ফন্ট সাইজ:

সৌন্দর্য প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ আসর মিস ওয়ার্ল্ডের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিয়েছে পাকিস্তান। ৭৩ বছরের এই প্রতিযোগিতায় দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান-২০২৬’র মুকুট জয়ের মাধ্যমে এই গৌরব অর্জন করেন আনিকা। ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের ৭৫তম আসরে তিনি পাকিস্তানের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।