ওনানাকে বিক্রির ছক ইউনাইটেডের

সালাহ থাকতে চান লিভারপুলে

ওনানাকে বিক্রির ছক ইউনাইটেডের

ফন্ট সাইজ:

ইউরোপীয় ফুটবলের মওসুম শেষের দিকে আসতেই দলবদলের বাজার গরম হতে শুরু করেছে। লিভারপুল মহাতারকা মোহাম্মদ সালাহর ভবিষ্যৎ থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সংকট-সব মিলিয়ে ট্রান্সফার উইন্ডোতে বড় রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। তবে মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে থেকে যেতে আগ্রহী। ৩৩ বছর বয়সী এই তারকার বর্তমান চুক্তির মেয়াদ আগামী মওসুমের শেষ পর্যন্ত। শোনা যাচ্ছে, এই গ্রীষ্মে সৌদি প্রো লীগের কোনো ক্লাবের সঙ্গে দরকষাকষিতে বনাবনি না হলে তিনি অ্যানফিল্ডে চুক্তির মেয়াদ শেষ করতে চান। অন্যদিকে, বুন্ডেসলিগার ক্লাব আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের ২২ বছর বয়সী জার্মান ডিফেন্ডার নামদি কলিন্সকে দলে ভেড়াতে আর্সেনাল, ম্যানসিটি ও নিউক্যাসলের মতো ছয়টি প্রিমিয়ার লীগে ক্লাব মুখিয়ে আছে। ওল্ড ট্রাফোর্ডে সময়টা ভালো যাচ্ছে না ক্যামেরুনিয়ান গোলরক্ষক আন্দ্রে ওনানার। ২৯ বছর বয়সী এই গোলরক্ষককে এই গ্রীষ্মেই বিক্রি করে দেয়ার পরিকল্পনা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৩ সালে ইন্টার মিলান থেকে তাকে কিনতে খরচ হয় ৫০ মিলিয়ন পাউন্ড। এবার অনেক কম দামেই তাকে ছেড়ে দিতে পারে ক্লাবটি। বর্তমানে ট্রাবজনস্পোরে ধারে খেলা ওনানা অবশ্য হাল ছাড়ছেন না। মে মাসে ধারে খেলার মেয়াদ শেষ হলে আবারও ইউনাইটেডের এক নম্বর গোলরক্ষক হওয়ার লড়াইয়ে ফিরতে চান তিনি। এদিকে অভিজ্ঞ ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও ক্লাব ছাড়ার পথে। তবে ৩৪ বছর বয়সী এই তারকা এখনই ইউরোপ ছাড়তে নারাজ। ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষে তার পরবর্তী গন্তব্য হতে পারে ইতালি। এছাড়া ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনুর সঙ্গে নতুন চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি রেড ডেভিলরা। তবে তারা রিজার্ভ গোলরক্ষক আলতাই বায়িন্দিরাকে ৪.৩ মিলিয়ন পাউন্ডে তুর্কি ক্লাব বেসিকতাসের কাছে বিক্রির মৌখিক সমঝোতায় পৌঁছেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আন্তোনিও গ্রিজম্যানকে তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে এমএলএস ক্লাব অরল্যান্ডো সিটি। ৩৪ বছর বয়সী এই তারকা এখন ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দেবেন কি না। অন্যদিকে, গালাতাসারের ভাইস-প্রেসিডেন্ট আবদুল্লাহ কাভুকচুর দাবি, নাপোলি থেকে ৭৫ মিলিয়ন ইউরোতে তুরস্কে আসার পর ভিক্টর ওসিমেনের বাজারমূল্য এখন দ্বিগুণ হয়ে গেছে। আয়াক্সের ১৮ বছর বয়সী ডাচ মিডফিল্ডার শন স্টুরকে কড়া নজরে রাখছে আর্সেনাল ও ইউনাইটেডের মতো জায়ান্টরা। এছাড়া জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজের এজেন্ট জানিয়েছেন, লিভারপুলে ১১৬ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়ার আগে তাকে রিয়াল মাদ্রিদের কাছেও প্রস্তাব করা হয়। অন্যদিকে, রেলিগেশনের শঙ্কায় থাকা উলভসের বদলে সান্ডারল্যান্ডে যোগ দেবার সম্ভাবনা বাড়ছে আলজেরিয়ান মিডফিল্ডার ইয়াসিন তিত্রাউইয়ের।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন