ঈদ ইত্যাদিতে হাবিবের কণ্ঠে ভিন্নধর্মী গান

ঈদ ইত্যাদিতে হাবিবের কণ্ঠে ভিন্নধর্মী গান

ফন্ট সাইজ:

গত কয়েক দশক ধরে প্রতি বছরই ঈদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেয় বিশেষ ইত্যাদি। নিয়মিত ইত্যাদির তুলনায় ঈদের বিশেষ ইত্যাদির একটি বড় অংশ জুড়েই থাকে বিভিন্ন ধরনের গান। তবে ঈদ ইত্যাদির গানগুলো যাতে বৈচিত্র্যময় ও চিত্তাকর্ষক হয় সে জন্যে বরেণ্য নির্মাতা হানিফ সংকেত ঈদ ইত্যাদির গানের শিল্পী-কথা-সুর ও নির্মাণ বৈচিত্র্য নিয়ে বিশেষভাবে পরিকল্পনা করেন। যে কারণে প্রতিটি ঈদ ইত্যাদির গানই দর্শকদের কাছে প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের ইত্যাদিতে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন এই সময়ের তরুণ প্রজন্মের কাছে প্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। এবারের ঈদে হাবিব যন্ত্রশিল্পীদের নিয়ে এককভাবে গেয়েছেন। হাবিবের এবারের গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস্ লিমিটেড।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন