সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হলেন রাষ্ট্রের মূল চালিকাশক্তি। আপনাদের সততা, নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমের ওপরই দেশের সার্বিক উন্নয়ন ও সুশাসন নির্ভরশীল। সিলেট জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার যৌথ উদ্যোগে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিন ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি আব্দুল মতিনের যৌথ সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আজিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সিলেট মহানগর তাঁতী দলের সভাপতি মো. কয়েস আহমদ, সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাবলু, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব শিপন মিয়া, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার মো. আবুল কালাম, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দে, সিলেট মহানগর বিএনপির ২নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ঝলক আচার্য্য, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি মো. ওমর মাহবুব, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. মুসলেহ উদ্দিন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জামাল আহমদ ও সেলিম আহমদ।
