ট্রল করে লাভ নেই, দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না-শিক্ষামন্ত্রী

ফন্ট সাইজ:

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে আসবে বাংলাদেশে সেভাবেই বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। শনিবার সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদের দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়া মান কীভাবে উন্নয়ন করে যায়- তা নিয়ে কাজ করছে।

শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায় আমাদের এই তরুণ প্রজন্ম তা ব্যর্থ করে দিবে বলেও মন্ত্রব্য করেন শিক্ষামন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রী শহরের বরুনকান্দি এলাকায় বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনসহ শিক্ষা কায়ক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, ফজলে হুদা বাবুল, ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু, এনামুল হকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন