বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে সাধারণত আগ্রহ কিছুটা কমই দেখা যায় ফুটবলপ্রেমীদের মধ্যে। আর একটা ম্যাচ জিতলেই যেখানে বিশ্বকাপের সোনালী ট্রফির আরও কাছে চলে যাওয়া যেতো, সেখানে এখন খেলতে হবে ব্রোঞ্জ পদকের জন্য। তবুও সমর্থন যখন নিজের দেশের প্রতি, তখন তাতে ভাটা পড়ার প্রশ্ন খুব একটা ওঠে না। প্রস্তুত ইন্টার মায়ামির ঘরের মাঠ হার্ড রক স্টেডিয়াম, প্রস্তুত ফ্রান্স-ইংল্যান্ডের ফ্যানরা।


