হংকং আদালতে চিনবিরোধী জিমি লাইয়ের জালিয়াতির দণ্ড বাতিল

হংকং আদালতে চিনবিরোধী জিমি লাইয়ের জালিয়াতির দণ্ড বাতিল

ফন্ট সাইজ:

জিমি লাইয়ের বিরুদ্ধে আনা জালিয়াতির দণ্ড বাতিল করেছে হংকংয়ের একটি আপিল আদালত। দীর্ঘ আইনি লড়াইয়ে এটি তার জন্য একটি বিরল স্বস্তি।

৭৮ বছর বয়সী লাই চীনের শাসক কমিউনিস্ট পার্টির কড়া সমালোচক এবং এখন বন্ধ হয়ে যাওয়া পত্রিকা অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা। তবে এই রায়ে মুক্তি মিলছে না তার। কয়েক সপ্তাহ আগে চীন আরোপিত জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত হয়ে তিনি ২০ বছরের কারাদণ্ড পেয়েছেন।

২০২২ সালে দুটি জালিয়াতির অভিযোগে লাইকে পাঁচ বছর নয় মাসের কারাদণ্ড দেয়া হয়। অভিযোগ ছিল, তার নিয়ন্ত্রিত একটি পরামর্শক প্রতিষ্ঠান সংবাদপত্র প্রকাশ ও মুদ্রণের জন্য ভাড়া নেয়া অফিস স্পেস অবৈধভাবে ব্যবহার করেছে এবং লিজ চুক্তির শর্ত ভঙ্গ করেছে। আদালত তাকে ২০ লাখ হংকং ডলার জরিমানাও করেছিল।

তবে উচ্চ আদালতের বিচারকরা রায়ে বলেন, অভিযুক্তরা মিথ্যা উপস্থাপন করেছেন। এটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। ফলে দুই দণ্ডই বাতিল করা হয়। লাই বা তার সহ-আসামি ওয়ং ওয়াই-কেউং আদালতে উপস্থিত ছিলেন না।

লাই পাঁচ বছরেরও বেশি আগে গ্রেপ্তার হন হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনে। যা গণতন্ত্রপন্থী কর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এই আইনের আওতায় তার ২০ বছরের দণ্ডÑ হংকংয়ে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় এখন পর্যন্ত সবচেয়ে কঠোর শাস্তি বলে মনে করা হচ্ছে।

চীনা ও হংকং কর্তৃপক্ষ বলছে, রায় আইনের শাসনের চেতনা অনুযায়ী হয়েছে এবং শহরের স্থিতিশীলতার জন্য নিরাপত্তা আইন প্রয়োজনীয়। তবে সমালোচকরা বলছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন