প্রেম নিয়ে দ্বন্দ্বেই শারমিনকে হত্যা করে সিয়াম

প্রেম নিয়ে দ্বন্দ্বেই শারমিনকে হত্যা করে সিয়াম

ফন্ট সাইজ:

প্রেম ঘটিত দ্বন্দ্বের জেরেই রাজধানীর হাজারীবাগের শাহরিয়ার শারমিন বিন্তি নামে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মূলত শারমিন একটি নামর ওই শিক্ষার্থী তার আগে প্রেমিককে ছেড়ে অন্য একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। আর এতেই ক্ষুব্ধ হয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সাবেক প্রেমিক সিয়াম। বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।

ডিসি মাসুদ বলেন, নিহত শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগের রায়ের বাজার হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিয়াম তাকে ফোন করে বাসা থেকে বের করে আনে। এরপর হাজারীবাগ থানাধীন চরকঘাটার পাকা রাস্তায় বিন্তির পিঠে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। ওইসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে ঢামেকে পৌছানোর পর সেখানকার কর্তব্যত চিকিৎসকেরা শারমিনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেছেন।

ডিসি বলেন, ঘটনার পর পরই পুলিশ অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে ঘাতক সিয়াম ওরফে ইমনকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা-পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বিন্তি ও সিয়াম আগে একই স্কুলে পড়াশোনা করত এবং তাদের মধ্যে ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল ধরে এবং সিয়ামের সন্দেহ ছিল যে বিন্তি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এই বিষয় নিয়ে কথা বলতেই গতকাল সিয়াম বিন্তিকে ডেকে আনে। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে সিয়াম তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

রকিব

৩ মাস আগে

মাসুদ আলমকে দেখলে আমার কেন জানি ভোটের হোটেলের হারুনের কথা মনে পড়ে যায়

মন্তব্য করুন