ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা

ফন্ট সাইজ:

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের বিশ্বরেকর্ড গড়া জুটির পরও দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো প্রোটিয়ারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে চরম বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা। মাত্র ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে যখন ১০০-র নিচে অলআউটের শঙ্কা, তখনই ত্রাতা হয়ে আসেন হোল্ডার ও শেফার্ড। অষ্টম উইকেটে তারা মাত্র ৫৭ বলে ৮৯ রানের অবিস্মরণীয় এক জুটি গড়েন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই উইকেটে নতুন বিশ্বরেকর্ড। হোল্ডার ৩১ বলে ৪৯ রান করে ফিরলেও শেফার্ড ৩৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। তাদের বীরত্বে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে কোনো বেগই পেতে হয়নি। উদ্বোধনী জুটিতে কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম ৯৫ রান তুলে জয় সহজ করে দেন। ডি কক ৪৭ রানে ফিরলেও অধিনায়ক মার্করাম ৪৬ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। সঙ্গী রিকেলটনও করেন ৪৫ রান। ২৩ বল হাতে রেখেই মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
সুপার এইটের প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর এবার ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে দিলো এইডেন মার্করামের দল।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন