বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) আজ নাহিদ রানার গতির ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি সাউথ জোনের ব্যাটাররা। মাত্র ১৪৪ রানে অলআউট হওয়া সাউথ জোনকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর নর্থ জোন। ম্যাচসেরা হওয়া নাহিদ রানা ৭ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন।
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে সাউথ জোনকে চেপে ধরে নর্থ জোনের বোলাররা। প্রথম ওভারে সাউথ জোনের ইনিংসে আঘাত হানেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের ধাক্কার পর উইকেট শিকারের তালিকায় যোগ দেন নাহিদ রানা। ১৯ রানেই ৪ উইকেট হারায় সাউথ জোন। এরপর খাদের কিনারা থেকে দলটিকে টেনে তোলেন মোহাম্মদ মিঠুন। তার অপরাজিত ৫৫ রানের লড়াকু ইনিংসে ভর করে ৩০.৫ ওভারে ১৪৪ রান সংগ্রহ করে সাউথ জোন।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে নর্থ জোন। মোস্তাফিজুর রহমান দ্রুত ৩ উইকেট নিয়ে লড়াইয়ের আভাস দিলেও লিটন দাসের অভিজ্ঞতার কাছে সাউথ জোনকে হার মানতে হয়। ৬৫ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান লিটন। ডানহাতি এ ব্যাটারকে যোগ্য সঙ্গ দেন তাওহিদ হৃদয়। খেলেন ৩৩ রানের ইনিংস। ২৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নর্থ জোন। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।
বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)
নাহিদের বোলিং নৈপুণ্যে সাউথ জোনকে হারালো নর্থ জোন
স্পোর্টস রিপোর্টার
খেলা
৩ মাস আগে
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ৩ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
