‘বিরাট ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ, ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে’

‘বিরাট ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ, ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে’

ফন্ট সাইজ:

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ না করা নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন বিপিএলে খেলা ফ্র্যাঞ্চাইজি দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তার দাবি, দেশি-বিদেশি একটি বিশেষ চক্রের ভুল তথ্য ও প্রতারণার কারণে বাংলাদেশ বিশ্বমঞ্চে খেলার সুযোগ হারিয়েছে। যা দেশের ক্রিকেটকে অন্তত ২০ বছর পিছিয়ে দিয়েছে।

মিজানুর রহমান বলেন, ‘আমাদের খেলোয়াড়রা এবার বিশ্বকাপ খেলতে পারেনি। দেশি ও বিদেশি কিছু চক্রের প্রতারণার শিকার হয়েছি আমরা। আমাদের ভুল বুঝিয়ে বড় এই আসর থেকে বঞ্চিত করা হয়েছে।’
বাংলাদেশ দল এবার বিশ্বকাপে অংশ নেয়নি, পাশাপাশি মিজানুর রহমানের দল ফরচুন বরিশালকেও বিপিএলের দ্বাদশ আসরে দেখা যায়নি। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বর্তমান ক্রিকেট বোর্ডের (বিসিবি) বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

তবে ক্রিকেট থেকে চিরতরে দূরে থাকতে চান না এই ক্রীড়া সংগঠক। ভবিষ্যতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য বোর্ড গঠিত হলে আবারও বিপিএলে ফেরার জোরালো ইঙ্গিত দেন।

তিনি বলেন, ‘একটি সুন্দর ও স্বচ্ছ বোর্ড উপহার দিলে আমরা আগামী বছর অবশ্যই ক্রিকেটে ফিরবো। আসুন সবাই মিলে ক্রিকেটের সেই পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনি।’

mango people

৩ মাস আগে

বাংলাদেশের ক্রিকেটারদের আগে খেলা শেখা উচিত।

গত ৩০ বছরে অনেক টাকা নষ্ট করেছে ক্রিকেট।

অন্যান্য খেলাগুলোতে এই টাকা বিনিয়োগ করলে জাতির অনেক উন্নতি হতো।

Riaz

৩ মাস আগে

আঙ্গুর খেতে না পারলে অনেক টক।

Palash

৩ মাস আগে

এদের ধান্দা হলো দেশের সন্মান বিকিয়ে দু'পয়সা কামানো।

Saiful Alam

৩ মাস আগে

এই মাল আবার কোথা এলে।দালাল।

Tulip

৩ মাস আগে

অনেকে ক্রিকেটের ক-ও জানেনা, যারা ক্রিকেট খেলায় কয় গোল হলো মন্তব্য করে তারাই দেখি ক্রিকেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে।

W. Islam

৩ মাস আগে

ফালতু কথা। মোস্তাফিজকে আইপিএলরথেকে বাদ দেয়ার সময় আপনার ভয়েস কোথায় ছিল?

Mushfik

৩ মাস আগে

সঠিক মন্তব্য, অন্য দেশের প্ররোচনায় নিজের দেশের ক্রিকেট টাই নষ্ট হল, এরা ক্রিকেট নিয়ে রাজনীতি শুরু করছে, এই ক্রিকেট বোর্ডকে বহিষ্কার করা হোক

Sk. Golam mohiuddin

৩ মাস আগে

দেশের মর্যাদার চেয়ে কোন কিছুই বড় নয় বাংলাদেশ কেন ক্রিকেট খেলতে পারেনি বা ভারতে যায়নি সেটা সবাই জানে এ নিয়ে নতুন করে বলার কিছু নেই।

নজরুল ইসলাম

৩ মাস আগে

আপনি এর আগে বলেছিলেন, তামিম ইকবালের নিষেধে কারনে আপনি বি পি এলে অংশ গ্রহণ করেন নি।এখন আবার,

hossain md amir

৩ মাস আগে

ক্রিকেটকে যারা ধুলায় মিশালো তারা তো এখনো বহাল তোবিয়েতে ঘোরাফেরা করছে!

জনতা

৩ মাস আগে

কোন প্রেক্ষাপটে বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করেছিল, ভারতের দালাল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান তা মনে হয় জানে না। তিনি মংগল গ্রহ থেকে হঠাৎ বাংলাদেশে এসেছেন। এই দালাল বিপিএল এ দল কেনার টাকা কোথায় পেয়েছে তা দুদক খতিয়ে দেখবে আশা করছি। একই ভাবে বিপিএল এর দলগুলোর মালিকগুলোর আয় সম্পর্কেও দুদক কে খতিয়ে দেখতে হবে।

Antu

৩ মাস আগে

খেলোয়ারদের টাকা দিতে পারে না আবার বড় বড় কথা বলে ক্রিকেট বোর্ড নিয়ে প্রশ্ন তোলে....

Sumon

৩ মাস আগে

আমাদের প্লেয়ার দের যে performance তাতে না খেলা অনেক ভালো ডিসিশন

mango people

৩ মাস আগে

গত ৩০ বছরে ক্রিকেটে ক্রিকেটে যে টাকা দেয়া হয়েছে সেটা অন্যান্য খেলায় দিলে আধুনিক পোলাপানের মানসিকতা অনেক উন্নত থাকতো।

Khaled

৩ মাস আগে

বিরাট বড় সংগঠক!! জীবনে প্রথম নাম শুনলাম! খেলোয়াড়দের টাকা ঠিকমত দিতে পারে না বলে দল নেয় নাই আবার বড় বড় কথা!
এরা সব ভারতের দালালী করে!!

আব্দুল জব্বার

৩ মাস আগে

বুঝতে পারলাম এই ভদ্রলোক কিভাবে দেশের মানসম্মানের প্রতি সামান্য গুরুত্ব না দিয়ে ভারতীয় আর আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের পা-চাটা হয়ে বাংলাদেশ মাথা নীচু করে ভারতের মাঠে খেলতে যাওয়ার পক্ষে দালালী করছেন। বাংলাদেশ ভারতে খেলতে না যাওয়ার বাংলাদেশের ক্রিকেটের কোনই ক্ষতি হয়নি বরং দেশের আত্মমর্যাদা প্রশংসিত হয়েছে। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের বাংলাদেশ ক্রিকেট নিয়ে এধরণের মন্তব্য দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

Jalal Ahmed

৩ মাস আগে

ভারতের দালালেরা ইনিয়ে বিনিয়ে এভাবেই বলবে , আমি বলবো T-20 বিশ্বকাপ না খেলে বিশ্বের কাছেবাংলাদেশের আত্নসম্মান ১০০০ গুণ বেড়েছে, শুধু ভারতের দালাল ছাড়া বাকি বাংলাদেশের সব মানুষ এই খেলার বিপক্ষে ছিল..

Jk

৩ মাস আগে

দালালি কম করো মিয়া

মোঃ আতাউর রহমান

৩ মাস আগে

কোন দেশ বিশ্বকাপ ক্রিকেটে খেলতে না পারলে ধ্বংস হয়ে যায়। যারা ভারতের দালাল তারাই ইনিয়ে বিনিয়ে ভারতের পক্ষে কথা বলে।

Khorshed

৩ মাস আগে

শতভাগ একমত। যে রকম খেলে তাতে ২০ বছর পিছলেই ভালো। ক্রিকেট নিয়ে ভারতের জমিদারির কাছে মাথা না বিক্রি করাই উচিত।

বড়লাট

৩ মাস আগে

২০ বছর পিছিয়ে মানে ২০০৬ সাল। তখনকার যে মান ছিল আমাদের ক্রিকেটের, সেই মানে পৌছাতে পারলে তো উন্নতি ই হয়েছে বলা যায়।

মন্তব্য করুন