সালাহ কি সৌদি যাচ্ছেন? নাকি থাকছেন লিভারপুলে!

সালাহ কি সৌদি যাচ্ছেন? নাকি থাকছেন লিভারপুলে!

ফন্ট সাইজ:

ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজারে এখন সবচেয়ে বড় প্রশ্ন-লিভারপুল মহাতারকা মোহাম্মদ সালাহ কি সৌদি আরবে পাড়ি দিচ্ছেন? তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে নতুন খবর হচ্ছে, মিশরীয় এই ফরোয়ার্ড ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলেই থেকে যেতে আগ্রহী। ৩৩ বছর বয়সী সালাহর বর্তমান চুক্তির মেয়াদ আগামী মৌসুমের শেষ পর্যন্ত। এই গ্রীষ্মে সৌদি প্রো লীগের কোনো ক্লাবের সঙ্গে ব্যাটে-বলে না মিললে তিনি অ্যানফিল্ডেই নিজের চুক্তির মেয়াদ শেষ করতে চান।

সালাহর থাকার খবরের মাঝেই শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের বড় রদবদলের কথা। ওল্ড ট্রাফোর্ড ছাড়তে পারেন গোলরক্ষক আন্দ্রে ওনানা ও অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। ওনানাকে এই গ্রীষ্মেই বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে রেড ডেভিলরা, যেখানে কাসেমিরোর পরবর্তী গন্তব্য হতে পারে ইতালি।
অন্যদিকে, দলবদলের বাজারে নামদি কলিন্স ও ভিক্টর ওসিমেনকে নিয়ে চলছে বড় ক্লাবগুলোর টানাটানি। ফরাসি তারকা আন্তোনিও গ্রিজম্যানকেও তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো সিটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন