সম্প্রতি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বাজিমাত করেছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি পাঁচদিনেই এক কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে। বক্স অফিসে ছবিটির আয়ের গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী। প্রথম দিনের তুলনায় পঞ্চম দিনে ছবিটির আয় প্রায় ৫৪ ভাগ বেশি। জয়া-চূর্ণীর মনস্তাত্ত্বিক টানাপড়েন এবং সম্পর্কের জটিল রসায়ন দর্শকদের হলমুখী করতে দারুণভাবে সফল হয়েছে।
জয়ার বাজিমাত
বিনোদন ডেস্ক
১৬ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
