ইরানে ফের হামলা শুরু মার্কিন বাহিনীর

ইরানে ফের হামলা শুরু মার্কিন বাহিনীর

ফন্ট সাইজ:

ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) সকাল ৬টা থেকে এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, আজ সকাল ৬টা থেকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা শুরু করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করেছে, তা আরও দুর্বল করে দেয়া।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, অভিযানের উদ্দেশ্য ইরানের সেই সামরিক অবকাঠামো ও সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা, যেগুলো ব্যবহার করে আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করা হয়েছে।

তবে হামলায় কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন সামরিক বাহিনী।
এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, বুধবার ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।








কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন