আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

আদমজী ইপিজেডে আগুন

আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর চারটায় অনন্ত অ্যাপারেলসের গোডাউনে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্যোগের মুহূর্তে সবার আগে এগিয়ে আসেন ইপিজেডে দায়িত্বরত আনসার সদস্যরা।

ক্যাম্প ইনচার্জ পিসি মোঃ শাহিন সরকারের নেতৃত্বে এপিসি আলমগীর, আনসার সদস্য শান্ত, মঞ্জুরল, রাসেল, আজাদ, মোস্তাক ও রফিকুলসহ ১৪-১৫ জনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। আনসার সদস্যরা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ সময় আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যান। যৌথ প্রচেষ্টায় সকাল ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আনসার বাহিনীর এই দ্রুত পদক্ষেপের কারণে আরও ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ইপিজেড। তাদের এই তড়িৎ তৎপরতা ও পেশাদারিত্বের জন্য বেপজা ও ইপিজেড কর্তৃপক্ষ আনসার সদস্যদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন