ভারতের শিক্ষামন্ত্রী ধমের্ন্দ্র প্রধানের পদত্যাগ এবং কথিত পরীক্ষা সংক্রান্ত অনিয়মের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে দিল্লি যন্তর মন্তরে তেলাপোকা জনতা পার্টি টানা আন্দোলন করে চলেছে। বুধবার তেলাপোকা জনতা পার্টির প্রতিবাদ ২৫তম দিনে পদার্পণ করেছে, অন্যদিকে এই দাবির সমর্থনে লাদাখের বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনশন ১৮তম দিনে গড়িয়েছে।
তেলাপোকা জনতা পার্টি সরকারের ওপর চাপ আরও তীব্র করে সংসদের বর্ষাকালীন অধিবেশনের উদ্বোধনী দিন, অর্থাৎ ২০শে জুলাই, একটি “চলো সংসদ” পদযাত্রার ঘোষণাও দিয়েছে এবং সমর্থকদের একটি মিসড-কল প্রচারণার মাধ্যমে তাদের অংশগ্রহণের নাম নথিভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছে। এছাড়া সোনমের স্বাস্থ্যের অবনতির পরিপ্রেক্ষিতে তেলাপোকা জনতা পার্টি আগামী ১৬ই জুলাই (বৃহস্পতিবার) ‘গণ অনশন’-এর ঘোষণা দিয়েছে।
সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগের মধ্যে তার চিকিৎসক জানিয়েছেন যে, ওয়াংচুকের ওজন প্রায় ৯ কেজি কমেছে এবং তার রক্তচাপও আরও হ্রাস পেয়েছে। স্বাস্থ্য অবনতি হওয়া সত্ত্বেও সোনম ওয়াংচুক অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শিক্ষাবিদ ও সমাজকর্মী ওয়াংচুক ২৮শে জুন এই বিক্ষোভে যোগ দেন এবং তেলাপোকা জনতা পাটির্র আন্দোলনকে সমর্থন জানিয়ে ওই স্থানে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন।
তেলাপোকা জনতা পার্টি তাদের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে, “আগামীকাল, ১৬ই জুলাই, সোনম ওয়াংচুক এবং এই দেশের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আমাদের ১-দিনের গণ অনশনে যোগ দিন।”
এদিকে, সোনমের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ বাড়ায়, অভিনেতা, লেখক ও রাজনীতিবিদসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাকে অনশন শেষ করার আহ্বান জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দোপাধ্যায়, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস সাংসদ শশী থারুরসহ রাজনীতিবিদরা তাদের সমর্থন জানিয়েছেন।
অন্যদিকে , জিনাত আমান, শাবানা আজমি এবং নাসিরুদ্দিন শাহসহ অভিনেতারাও ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন।
সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি
তেলাপোকা জনতা পার্টির গণঅনশনের ঘোষণা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
২ ঘন্টা আগে
১৫ জুলাই (বুধবার), ২০২৬, ২ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
