সুরাটে বিজেপির শমিক ভট্টাচার্য্য বলেন, বাঙালিরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনতে কঠোর পরিশ্রম করছেন

সুরাটে বিজেপির শমিক ভট্টাচার্য্য বলেন, বাঙালিরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনতে কঠোর পরিশ্রম করছেন

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে, রাজ্য বিজেপি সভাপতি ও বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য্য বুধবার দাবি করেছেন যে, ভারত ও বিদেশে বসবাসরত বাঙালিরা ‘পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনার জন্য কঠোর পরিশ্রম করছেন।’ সুরাটে বসবাসরত পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে অভিবাসী শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শমিক ভট্টাচার্য বলেন, ‘বাঙালিরা আশঙ্কা করছেন, এবার যদি বিজেপি ক্ষমতায় না আসে, তবে তারা তাদের রাজ্য হারাবেন। পশ্চিমবঙ্গের কারণে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হচ্ছে।’
এ খবর দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানাচ্ছে- সুরাটে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বাসিন্দাদের সঙ্গে বৈঠকের পর তিনি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে আমাদের প্রায় ২২০০ কিলোমিটার দীর্ঘ ছিদ্রযুক্ত সীমান্ত রয়েছে। বাংলাদেশি ‘জিহাদি’দের পশ্চিমবঙ্গ হয়ে ভারতে পাঠানো হয়। ২৬/১১ সন্ত্রাসী হামলার সঙ্গেও পশ্চিমবঙ্গের যোগ ছিল। এক উগ্রপন্থী কলকাতার এক চা বিক্রেতার দোকান থেকে দুটি সিম কার্ড নিয়েছিল। ২০০৪ সালে পাকিস্তান থেকে চারজন উগ্রপন্থী পশ্চিমবঙ্গ হয়ে ভারতে প্রবেশ করেছিল। তারা পশ্চিমবঙ্গ থেকেই পরিচয়পত্র সংগ্রহ করেছিল।
তিনি আরও বলেন, ভারতীয় নকল মুদ্রার একটি বড় অংশ পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক অঞ্চল থেকে আসে, এমনটাই কেন্দ্রীয় কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে। শমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের ভোটাররা এবং গুজরাট, চেন্নাই, কোয়েম্বাটুর, উত্তরপ্রদেশ প্রভৃতি জায়গায় থাকা বাঙালি ভোটাররা, এমনকি যুক্তরাষ্ট্র, কানাডা ও লন্ডনে বসবাসরত প্রবাসীরাও তৃণমূল কংগ্রেসকে সরাতে চান। তারা আশঙ্কা করছেন, বাংলা আমাদের সবার হাতছাড়া হয়ে যাবে। এবার মানুষ বিজেপিকে ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জনসাধারণের কাছে বিজেপিকে একটি সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে দাবি করেন, একমাত্র গেরুয়া দলই বাংলাকে ‘রক্ষা’ করতে পারে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন মেরুকৃত। আগে কংগ্রেসের প্রভাব ছিল, তারপর সিপিএম, এখন তৃণমূল। আজ জনতা বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বিভক্ত।

রাজ্যসভার এই সাংসদ বাংলার অতীতের প্রসঙ্গ টেনে বলেন, একসময় উত্তরপ্রদেশ, বিহারসহ অন্যান্য রাজ্যের মানুষ কাজ, শিক্ষা ও ব্যবসার জন্য পশ্চিমবঙ্গে আসতেন শিল্প স্থাপন করতেন। আজ তারা পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন। যেসব শিল্পপতিদের বর্তমান মুখ্যমন্ত্রীর পাশে দেখা যেত, তারাও এখন রাজ্য ছাড়ছেন।

শমিক ভট্টাচার্য তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় দারিদ্র্য বিমোচন প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন। দাবি করেন, তৃণমূল ‘গরিব ও দরিদ্রদের বিরুদ্ধে।’ তিনি পুনরায় অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের রাজ্যে বসবাসের সুযোগ দিচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে পরিবর্তন আনবে। ‘বর্তমান (তৃণমূল) সরকার পাঁচ লক্ষ সরকারি চাকরি শেষ করে দিয়েছে, আমরা ক্ষমতায় এলে তা ফিরিয়ে আনব। রাজ্যে ভালো শিক্ষাব্যবস্থা নিশ্চিত করব। কেন্দ্রের সঙ্গে সংঘাত থাকা উচিত নয়। আমরা পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন’ সরকার গড়ব।

Shihab rahman

৪ মাস আগে

সন্ত্রাসী হিন্দুত্ববাদী দল বিজেপি যেখানেই যাবে,বিশ্বসন্ত্রাসী ইসরায়েলী মডেল অনুসরন করবে।আর সাধারন মানুষের জীবন নরক বানিয়ে ছাড়বে!সাধু সাবধান..

মন্তব্য করুন