ইরানের পরমাণু কর্মসূচি নির্মূলে অভিযান চালানোর হুমকি ট্রাম্পের

ইরানের পরমাণু কর্মসূচি নির্মূলে অভিযান চালানোর হুমকি ট্রাম্পের

ফন্ট সাইজ:

পরমাণু চুক্তি নিয়ে চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে ফের এক দফা বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। আলোচনা চললেও সামরিক উত্তেজনা থামেনি। দুই দেশই একে অন্যকে হুঁশিয়ারি এবং পালটা হুঁশিয়ারি দিয়েছে। পশ্চিম এশিয়াসংলগ্ন সমুদ্রে আগে থেকেই নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে শুরু করে যুক্তরাষ্ট্র।

পারমাণবিক কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখন চরমে। ইরানের পরমাণু কর্মসূচি নির্মূলে অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ইরানকে ১০ থেকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

একই সঙ্গে ভূমধ্যসাগরসহ মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। যে-সব দেশ সতর্কতা জারি করেছে—অস্ট্রেলিয়া, জার্মানি, পোল্যান্ড, সুইডেন, দক্ষিণ কোরিয়া, ভারত, সার্বিয়া ও যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি আরো বাড়াল যুক্তরাষ্ট্র। অন্তত ১২টি যুদ্ধবিমান ইসরায়েলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তার মধ্যে কিছু যুদ্ধবিমান ইতিমধ্যে অবতরণও করেছে ইসরায়েলে। উন্মুক্ত উত্সভিত্তিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে তিন শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে।

A R Sarker

৪ মাস আগে

আল্লাহ যদি ইরান কে সাহায্য করেন তো আমেরিকার শত শত নয় হাজার হাজার যুদ্ধ বিমানেও কাজ হবে না।

মন্তব্য করুন