পরিবারকে সময় দিতেই বড় সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। আগামী আগস্টে জয় মেহতার পরিচালনায় ‘প্রলয়’ ছবির শুটিং শুরু করবেন তিনি। দীপাবলি পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার পর পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছেন।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে দীপিকা পাড়ুকোনের দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে। সেই সময় স্ত্রী ও সন্তানদের পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন রণবীর।
আরও পড়ুন:
‘নিজের কবর তৈরি করে রেখেছি’
