আটলান্টায় প্রস্তুত ফুটবল বিশ্বের অন্যতম ব্যয়বহুল ভেন্যু মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। প্রস্তুত সমর্থকরাও। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানে ঐতিহাসিক ও রাজনৈতিক প্রভাবও। তাই প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীও। হাইভোল্টেজ সেমিফাইনাল সামনে রেখে শহর জুড়ে নিরাপত্তার চাদর বিছিয়েছে আটলান্টা পুলিশ। তবে তাতে কি আর সত্যিকারের ‘স্টার অব দ্য ডে’দের রোমাঞ্চে ভাটা পড়ে?




