জাতীয় সংসদে বিভিন্ন বিষয়ে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিকভাবে তুলে ধরে দেশবাসীর কাছে প্রসংশায় ভাসছে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তাকে কৃষিপ্রতিমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন। এলাকায় চাঁদাবাজী-মাদক নির্মূল ও সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনাসহ এলাকার ব্যাপক উন্নয়নের মহাপরিকল্পনা গ্রহন করেছেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য বকুল। ফলে বকুলকে নিয়ে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ইতিবাচক মনোভাব রয়েছে। তারই ধারাবাহিকতায় তাকে কৃষিপ্রতিমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন। জানা গেছে, বকুলের নেতৃত্বে চরাঞ্চলের দীর্ঘদিনের দুই গ্রুপের বিরোধ নিরসন এবং শান্তি প্রতিষ্ঠা করার উদ্যোগকে দলীয় নেতাকর্মীরা অত্যন্ত ইতিবাচক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। তার এই ভূমিকাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। নেতাকর্মীদের মতে, রায়পুরার চরাঞ্চল (বাঁশগাড়ী, মির্জাচর, নিলক্ষ্যা) দীর্ঘদিন ধরে টেটাযুদ্ধ, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও দুই গ্রুপের আধিপত্য বিস্তারের কারণে অশান্ত ছিল। বকুল দায়িত্ব নেয়ার পর দুই পক্ষকে এক টেবিলে বসিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান করেছেন। নেতাকর্মীরা জোর দিয়ে বলেন, অশান্ত চরাঞ্চলে কোনো টেকসই উন্নয়ন সম্ভব ছিল না। এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসায় এখন রাস্তাঘাট, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও চরের অবহেলিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে মনোযোগ দেয়া সহজ হচ্ছে। শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই তিনি চরাঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করছেন। রায়পুরার আধুনিকায়নে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে দলীয় নেতাকর্মীদের মতে, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরার অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট পাকা করা, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ যাতায়াত ব্যবস্থা সহজ করার জন্য তিনি ইতিমধ্যে নানা উদ্যোগ নিচ্ছেন।
ফাইল ফটো
এমপি বকুলকে কৃষিপ্রতিমন্ত্রী করতে আলোচনার ঝড়
নরসিংদী প্রতিনিধি
বাংলারজমিন
১ ঘন্টা আগে
১৪ জুলাই (মঙ্গলবার), ২০২৬, ৭ঃ১৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
