শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহী বোর্ডের সামনে বিক্ষোভ, সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহী বোর্ডের সামনে বিক্ষোভ, সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে রেখেছেন তারা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ বিক্ষোভ শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দেশজুড়ে ভয়াবহ দুর্যোগে বিস্তর এলাকা ডুবে গেছে। কিন্তু তা সত্ত্বেও পরীক্ষা স্থগিত করা হয়নি। ফলে কোমর সমান পানি পাড়ি পরীক্ষা দিতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাছাড়া পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের ছড়াছড়ি রয়েছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার ফল। শিক্ষামন্ত্রীকে এসব দায় নিয়ে পদত্যাগ করার দাবি করেন তারা।

এ সময় ‘দুর্যোগ আর পরীক্ষা একসঙ্গে চলে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘তুমি কে? আমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ এসব স্লোগান দেন শিক্ষার্থীরা।

এই প্রতিবেদন লিখা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীর সড়ক অবরোধ করে রেখেছেন। সমাধান না আসা পর্যন্ত এই অবরোধ চলবে বলেও জানান তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন