ইংলিশ নারী ফুটবলার তবুও আর্জেন্টিনার সমর্থক

ইংলিশ নারী ফুটবলার তবুও আর্জেন্টিনার সমর্থক

ফন্ট সাইজ:

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার আগে এক ভিন্নধর্মী গল্প আলোচনায় এসেছে। ইংল্যান্ডের নারী ফুটবলার কেলসি-রোজ বাওয়ার্স নিজের দেশের বদলে সমর্থন দিচ্ছেন আর্জেন্টিনাকে। এর কারণ, তিনি আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার এবং টটেনহ্যামের নতুন তারকা মার্কোস সেনেসির প্রেমিকা। ফলে বুধবারের সেমিফাইনালে কেলসি-রোজের সমর্থন বিভক্ত।

জন্মসূত্রে তিনি ইংলিশ হলেও প্রিয় মানুষকে উৎসাহ দিতে পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার সঙ্গেই রয়েছেন। ২২ বছর বয়সী এই ডিফেন্ডার গত তিন মৌসুম বোর্নমাউথ উইমেন দলের হয়ে খেলেছেন। চলতি গ্রীষ্মে তিনি ক্লাবটি ছেড়েছেন। ২৯ বছর বয়সী মার্কোস সেনেসি বোর্নমাউথে খেলার সময় কেলসি-রোজের সঙ্গে পরিচিত হন। সেনেসি বর্তমানে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির বিশ্বকাপ দলে আছেন। তবে এ পর্যন্ত তিনি মাত্র একটি ম্যাচ খেলেছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। টুর্নামেন্টজুড়ে কেলসি-রোজ গ্যালারি থেকে সেনেসি ও আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে আসছেন।

রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও তিনি গ্যালারিতে উপস্থিত ছিলেন। সেদিন নীল জিন্সের সঙ্গে আর্জেন্টিনার জার্সি পরে তোলা কয়েকটি ছবি তিনি ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ম্যাচ শেষে হাস্যোজ্জ্বল সেনেসির সঙ্গে ছবিও তোলেন কেলসি-রোজ। সেই ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘গতকাল সম্পর্কে...’। এর জবাবে সেনেসি মন্তব্য করেন, ‘ভালোবাসি তোমাকে!’ এখন এই জুটি অপেক্ষা করছেন এমন এক সেমিফাইনালের, যেখানে কেলসি-রোজের জন্মভূমি ইংল্যান্ডের প্রতিপক্ষ তার প্রিয়জনের দেশ আর্জেন্টিনা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন