প্রয়াত লিন্ডসে গ্রাহামের আসনে দায়িত্ব দেয়া হলো তার বোনকে

প্রয়াত লিন্ডসে গ্রাহামের আসনে দায়িত্ব দেয়া হলো তার বোনকে

ফন্ট সাইজ:

সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার সিনেটে লিন্ডসে গ্রাহামের শূন্য পদে তার বোন ডার্লিন গ্রাহাম নর্ডনকে মনোনীত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সুপারিশে এই নিয়োগ দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। গত শনিবার এই রিপাবলিকান সিনেটরের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

কিশোর বয়সে বাবা-মা মারা যাওয়ার পর লিন্ডসে তার এই বোনকে বড় করে তোলেন। উভয় দলের আইনপ্রণেতারা এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন। সাউথ ক্যারোলাইনার রাজধানী কলম্বিয়ার গভর্নর ম্যাকমাস্টার এক সংবাদ সম্মেলনে লিন্ডসে গ্রাহামকে একজন অসাধারণ ও অপূরণীয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভাইয়ের অসমাপ্ত কাজ শেষ করার জন্য তার ছোট বোনকে অনুরোধ জানাতে পেরে আমি সম্মানিত। সংক্ষিপ্ত বক্তব্যে ৬৪ বছর বয়সী নর্ডন বলেন, লিন্ডসে সবসময় আমার পাশে ছিলেন এবং এখন আমি তার পাশে থাকব। তিনি ট্রাম্পের মিত্রদের সাথে যুক্ত থেকে সাউথ ক্যারোলাইনা ও আমেরিকার নাগরিকদের জন্য কাজ করার এবং ভাইয়ের নীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন। গভর্নর জানান, মৃত্যুর খবর ঘোষণার পর রবিবার ভোরেই নর্ডন অশ্রুসিক্ত চোখে এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ট্রাম্পও সামাজিক মাধ্যমে নর্ডনের নাম সুপারিশ করে এটিকে লিন্ডসের প্রতি চমৎকার শ্রদ্ধাঞ্জলি বলে উল্লেখ করেছিলেন। নর্ডন আগামী বছর পর্যন্ত তার ভাইয়ের চতুর্থ মেয়াদের বাকি অংশ পূরণ করতে পারবেন।

এদিকে শূন্য আসনটির জন্য রিপাবলিকানরা আগামী ১১ আগস্ট বিশেষ প্রাথমিক নির্বাচন করবে, যেখানে বিজয়ী প্রার্থী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট অ্যানি অ্যান্ডারুজের মুখোমুখি হবেন। শক্তিশালী রিপাবলিকান রাজ্য হওয়ায় বিশ্লেষকদের ধারণা, দলটির মনোনীত প্রার্থীই এই আসনে জয়ী হবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন