গোয়াইনঘাটে সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতি সভা

ফন্ট সাইজ:

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক বন্যা প্রস্তুতি তুলে ধরে জানানো হয়, উপজেলার ১৩টি ইউনিয়নের বন্যাকবলিত মানুষের জন্য ৫৮টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে দুর্যোগকালীন জরুরি সেবা নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ), পর্যাপ্ত মেডিকেল টিম এবং উদ্ধার কাজের জন্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে।

ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জনগণের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বন্যা শুরুর আগেই আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরোয়ার আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন