ট্রেনে কাটা পড়ে ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু

ফন্ট সাইজ:

উপজেলার গচিহাটায় বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. মাসুদ মিয়া (৩০) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মাসুদ মিয়া উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা গ্রামের মৃত চান মিয়ার ছেলে। রোববার রাত প্রায় ৩টার দিকে গচিহাটা রেলস্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গচিহাটা কলেজের হিসাব সহকারী মোতাহার হোসেন মামুন জানান, টানা বৃষ্টিতে চারদিকে পানি জমে যাওয়ায় মাসুদ মিয়া রেললাইনের পাশের জমিতে বর্ষার নতুন পানিতে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরছিলেন। জাল থেকে মাছ চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি রাতে রেললাইনের পাশে বসে পাহারা দিচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, পাহারা দিতে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর ১০ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত রেলওয়ের কোনো পুলিশ ঘটনাস্থলে আসেনি। মাসুদের খণ্ড-বিখণ্ড মরদেহ রেললাইনের পাশে পড়ে রয়েছে। মাসুদ গচিহাটা বাজারের একটি ওয়ার্কশপে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, গচিহাটা রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন