সিরাজগঞ্জে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি হত্যা মামলায় একই পরিবারের ৩ জনসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলোÑ উপজেলার তেবাড়িয়া গ্রামের সুজাত আলী, তার স্ত্রী সেলিনা খাতুন, মেয়ে ফাতেমা খাতুন, সলঙ্গা থানার দেওভোগ গ্রামের বাসিন্দা হায়দার আলী ও একই গ্রামের সেলিম সেখের স্ত্রী হোসনে আরা। আদালতের এপিপি শাহান শাহ এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ মামলায় মোট আসামি ছিল ১০ জন।

এতে অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্যদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। তারা হলেনÑ ওই উপজেলার জসের আলী, আল-আমিন, আশরাফ আলী, রফিকুল ইসলাম ও সবুর সেখ।
মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার হাসনা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর সেখ। তিনি গ্রামে গ্রামে খেজুরের রস বিক্রি করতেন। ২০০৭ সালে রায়গঞ্জে যাওয়ার রস বিক্রি করতে গিয়ে তেবাড়িয়া গ্রামের সুজাত আলীর সঙ্গে পরিচয় হয়। পরে তিনি সুজাত আলীর বসতবাড়িতে বসবাস শুরু করেন। সেখানে থাকা অবস্থায় সুজাত আলীর মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে ওই বছরের ৩রা এপ্রিল জাহাঙ্গীরের স্ত্রীর কাছে সংবাদ আসে, তার স্বামীকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পরে এই হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী মায়া খাতুন বাদী হয়ে সুজাত আলীকে প্রধান আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করে ২০০৮ সালের ৫ই মে ১০ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ। দীর্ঘ ১৮ বছর সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার আদালত চাঞ্চল্যকর মামলার এই রায় দেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন