যুদ্ধের ‘মূল্য’ দিচ্ছে বিশ্ব, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

যুদ্ধের ‘মূল্য’ দিচ্ছে বিশ্ব, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র হওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বেড়েই চলেছে। বিশেষ করে তেহরানের ঘোষিত হরমুজ প্রণালি বন্ধের পদক্ষেপকে ঘিরে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার (১৩ জুলাই) সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। এর আগে এর দাম প্রায় ৭০ ডলার পর্যন্ত নেমে এসেছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৫০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের মতে, বর্তমান মূল্যবৃদ্ধি সত্ত্বেও যুদ্ধকালীন সময়ে ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি ১২০ ডলারের বেশি দামের তুলনায় এখনো অনেক নিচে রয়েছে তেলের দাম। ডয়েচে ব্যাংকের বিশ্লেষকরা সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার কেন্দ্রবিন্দু ক্রমেই হরমুজ প্রণালিকে ঘিরে আবর্তিত হচ্ছে।

ইরান দাবি করছে, প্রণালিটি কার্যত বন্ধ এবং তারা জাহাজগুলোকে এ পথ ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রণালিটি এখনো উন্মুক্ত রয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে নৌ-এসকর্ট দিচ্ছে। সর্বশেষ মার্কিন প্রসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দখলে নেবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন