নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন মইনুল ইসলাম সরকার। ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের অত্যন্ত আস্থাভাজন মইনুল ইসলাম নরসিংদী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এবং রায়পুরা উপজেলা কৃষকদলের সদস্য সচিব। দলের পরীক্ষিত, ত্যাগী, সৎ, যোগ্য, মেধাবী ও ভালো মানুষ হিসেবে বিএনপির তৃণমূলে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
তার পিতা মো. ইউনুস আলী সরকার একই ইউনিয়নের আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনিও এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। আদর্শবান শিক্ষক হিসেবে তার অজস্র গুনগ্রাহী ইউনিয়নের বিভিন্ন গ্রামে আছেন। নির্বাচনে তার সুযোগ্য সন্তান হিসেবে মইনুল ইসলাম সরকারের জন্য বিশেষ সুবিধা তৈরি হবে।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের ঘনিষ্ঠ সহচর মইনুল ইসলাম সরকার দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা করেছেন। বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দলের প্রতিটি সংকটময় মুহূর্তে রাজপথে থাকার অভিজ্ঞতা এবং দলীয় নির্দেশনার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল ছিলেন। এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজেও সব সময় নিয়োজিত আছেন।
চরসুবুদ্ধি ইউনিয়নের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সাহসী দায়িত্ব পালন করেছেন। তিনি রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় সালিশ-বিচারের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা বজায় রাখতে ভূমিকা রেখেছেন। স্থানীয় এমপি মো. আশরাফ উদ্দিন বকুলের উন্নয়ন দর্শনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়া এবং তার হাতকে শক্তিশালী করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি জনগণের সমর্থন আদায়ের জন্য সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
রায়পুরায় চরসুবুদ্ধি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন মইনুল ইসলাম সরকার
নরসিংদী প্রতিনিধি
বাংলারজমিন
৩ ঘন্টা আগে
১৩ জুলাই (সোমবার), ২০২৬, ৮ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
