খুলনা ওয়াসার নয়া চেয়ারম্যান মনিরুজ্জামান

খুলনা ওয়াসার নয়া চেয়ারম্যান মনিরুজ্জামান

ফন্ট সাইজ:

খুলনা ওয়াসা’র নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কেসিসি’র সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী ৩ বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
১৯৯৪ সালে খুলনা সিটি করপোরেশনের ২৯নম্বর ওয়ার্ডের কমিশনার (কাউন্সিলর) নির্বাচিত হয়েছিলেন। সেই থেকে দীর্ঘ পথচলায় আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। চারবার ভারপ্রাপ্ত মেয়র হন তিনি। ২০১৩ সালে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে মেয়রের চেয়ারে বসেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন