দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিলের শুনানি কাল

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিলের শুনানি কাল

ফন্ট সাইজ:

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের করা আপিল আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। সোমবার আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এ দিন ধার্য করেন।
আদালতে নাহিদ ইসলামের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও জহিরুল ইসলাম মুসা। রাষ্ট্রপক্ষে ছিলেন দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। কাইয়ুমের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করীম ও রুহুল কুদ্দুস কাজল। পরে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, লিভ টু আপিলটি আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন চেম্বার আদালত।
আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের আর মাত্র তিন দিন বাকি আছে। এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩ রা জানুয়ারি কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তা গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা গত ২২ জানুয়ারি কাইয়ুমকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেন। তবে কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিকত্বের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার ওই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ২রা ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন একই আসনের প্রার্থী নাহিদ ইসলাম। কাইয়ুম দ্বৈত নাগরিক এবং এই তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন বলে রিটে অভিযোগ করা হয়। শুনানি নিয়ে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। পরে নাহিদ লিভ টু আপিল করেন ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন