আলবিসেলেস্তে ও সুইসদের ম্যাচে যত রেকর্ড

আলবিসেলেস্তে ও সুইসদের ম্যাচে যত রেকর্ড

ফন্ট সাইজ:

অতিরিক্ত সময়ের রোমাঞ্চে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। জয়ের পাশাপাশি এই ম্যাচ জন্ম দিয়েছে একগুচ্ছ রেকর্ডের। দেখে নেয়া যাক ম্যাচের সেই সব কীর্তি-

দলীয় রেকর্ড
প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টই সাবেক চ্যাম্পিয়ন। এর আগে এমনটা ঘটেছিল মাত্র দুবার- ১৯৭০ ও ১৯৯০ সালে। সর্বশেষ চার বিশ্বকাপের মধ্যে তিনবারই (২০১৪, ২০২২, ২০২৬) সেমিফাইনালে উঠলো আর্জেন্টিনা। এর আগে ১৯৯০ সালের পর তারা আর সেমিফাইনালে উঠতে পারেনি। বিশ্বকাপে এটি আর্জেন্টিনার রেকর্ড ১৩তম অতিরিক্ত সময়ের ম্যাচ। যা যেকোনো দলের চেয়ে বেশি। এই ১৩ ম্যাচের ১১টিতেই (পেনাল্টি শুটআউট জয়সহ) জয় পেয়েছে তারা। ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪ সালের পর ২০২৬ সালেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল সুইজারল্যান্ড। চারবার কোয়ার্টার ফাইনালে উঠেও প্রতিবার এ ধাপে থেমেছে তারা। হুলিয়ান আলভারেজের ১১২ মিনিটের গোলটি বিশ্বকাপে সুইজারল্যান্ডের হজম করা দ্বিতীয় সবচেয়ে দেরিতে আসা গোল। এর আগে ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোয় আনহেল দি মারিয়ার ১১৮ মিনিটের গোলে আর্জেন্টিনার কাছে হেরেছিল তারা। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে সুইজারল্যান্ডের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৪ সালে। শেষ ষোলোতে। সেবারও অতিরিক্ত সময়ে হেরেছিল তারা।

মেসির ব্যক্তিগত কীর্তি
আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট দিয়ে লিওনেল মেসি এখন পর্যন্ত বিশ্বকাপে করেছেন ১০টি অ্যাসিস্ট। ১৯৬৬ সালের পর যা আর কোনো খেলোয়াড়ের নেই। দিয়েগো ম্যারাডোনার অ্যাসিস্ট সংখ্যা ৮। মেসির এই ১০ অ্যাসিস্ট এসেছে ১০ জন ভিন্ন খেলোয়াড়ের গোলে। এবারের বিশ্বকাপে মেসির মোট গোল সংশ্লিষ্টতা দাঁড়ালো ১০টিতে। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এক বিশ্বকাপে ১০ গোল সংশ্লিষ্টতার কীর্তি গড়লেন তিনি। ১৯৬৬ সালের পর একাধিকবার এই কীর্তি গড়া দুই ফুটবলারের একজন মেসি। অন্যজন কিলিয়ান এমবাপ্পে (২০২২ ও ২০২৬)।

আলভারেজের নজরকাড়া পরিসংখ্যান
২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জোড়া গোলের পর এবারই প্রথম বিশ্বকাপে গোলের দেখা পেলেন হুলিয়ান আলভারেজ। আটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের বিশ্বকাপ ক্যারিয়ারের মোট ৫ গোলের ৪টিই এসেছে নকআউট পর্বে। আজেন্টাইন খেলোয়াড়দের মধ্যে যা দিয়েগো মারাদোনার সমান। মেসির (৭) পরই দ্বিতীয় সর্বোচ্চ।

দ্রুততম গোল ও এমবোলোর ইতিহাস
ম্যাক অ্যালিস্টারের ১০ মিনিটের গোলটি ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে গঞ্জালো হিগুয়াইনের ৮ মিনিটের গোলের পর আর্জেন্টিনার সবচেয়ে দ্রুততম বিশ্বকাপ গোল। সিমুলেশনের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া ব্রিল এমবোলো ইতিহাসের চতুর্থ খেলোয়াড়। যিনি এই কারণে লাল কার্ড দেখলেন। ২০০৬ সালে ঘানার বিপক্ষে ব্রাজিলের বিরুদ্ধে আসামোয়াহ জিয়ানের পর এই প্রথম কোনো খেলোয়াড় এমন কার্ড দেখলেন।

এনদোয়ের কীর্তি
গোল করে দান এনদোয় হয়েছেন এবারের বিশ্বকাপে একাধিক গোল করা চতুর্থ সুইস খেলোয়াড়। তার আগে এই তালিকায় আছেন ইয়োহান মানজাম্বি, ব্রিল এমবোলো ও রুবেন ভার্গাস। ২০২৬ সালের আগে সর্বশেষ ১৯৫৪ বিশ্বকাপেই একাধিক সুইস খেলোয়াড় দুই বা তার বেশি গোল করেছিলেন (জোসেফ হুগি ও রবার্ট বালামান)।

কোচ স্কালোনির অপরাজেয় যাত্রা
উয়েফা অঞ্চলের প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনার কোচ হিসেবে সর্বশেষ ১০ ম্যাচে অপরাজিত রয়েছেন লিওনেল স্কালোনি (৭ জয়, ৩ ড্র)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন