জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (জেডইউএমএস) প্রভাষক আব্দুল্লা আল আরাফ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইলেকট্রোটেকনিক্যাল ইউনিভার্সিটি আয়োজিত সামার ইনস্টিটিউট ২০২৬ (ট্রেইন-দ্য-ট্রেইনার্স প্রোগ্রাম)-এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি ২০শে জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত মস্কো, ওবনিনস্ক ও সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও উদ্ভাবকরা অংশ নেবেন। অংশগ্রহণকারীরা বিশ্বমানের একাডেমিক সেশন, গবেষণাগার পরিদর্শন, ল্যাবভিত্তিক প্রশিক্ষণ এবং গবেষণামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
আব্দুল্লা আল আরাফ নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপ্রযুক্তি নিয়ে কাজ করা যুব-নেতৃত্বাধীন সামাজিক উদ্যোগ ‘ইকোটেক ইনোভেশন’-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। ২০২৪ সালে ইউনিসেফ জেনারেশন আনলিমিটেড আয়োজিত imaGen Ventures Youth Challenge-এ তার একটি প্রকল্প বিশ্বের সেরা ১০টি জলবায়ু উদ্ভাবনের তালিকায় স্থান পায়। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশের পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন তুলে ধরছেন।
জেডএনআরএফ ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে, আব্দুল্লা আল আরাফের এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি গবেষক ও তরুণ উদ্ভাবকদের ক্রমবর্ধমান স্বীকৃতির প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উচ্চশিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করবে।
রাশিয়ায় আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে জেডইউএমএস’র শিক্ষক আরাফ
স্টাফ রিপোর্টার
বিবিধ
১ ঘন্টা আগে
১২ জুলাই (রবিবার), ২০২৬, ৮ঃ২৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
