ভাগ্যের জোরে জিতেছে ইংল্যান্ড: টুখেল

ভাগ্যের জোরে জিতেছে ইংল্যান্ড: টুখেল

ফন্ট সাইজ:

১৯৬৬ সালে স্বাগতিক হিসেবে, এরপর ১৯৯০ সালে ইতালি ও ২০১৮ সালে রাশিয়া- সবশেষ নরওয়েকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবুও খুশি নন দলটির কোচ টমাস টুখেল। ম্যাচ শেষে জয়ের আনন্দ ছাপিয়ে তার কণ্ঠে অসন্তোষের প্রতিধ্বনিই বেশি শোনা যায়। নরওয়ের বিপক্ষে জয়ের পেছনে নিজেদের পারফরম্যান্সের চেয়ে ভাগ্যের অবদানকেই বড় করে দেখছেন এই জার্মান কোচ। রোববার রাতে মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। ব্যবধান ২-০ করার সুযোগও নষ্ট করে নরওয়ে। তাদের একটি গোল বাতিল হয় এবং বল একবার বারে লাগে। তবে জুড বেলিংহ্যামের জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় ইংলিশরা। ম্যাচ শেষে টুখেল বলেন, ‘আমরা ভাগ্যের জোরে জিতেছি।

নিজেদের জন্যই আমরা কাজটা কঠিন করে তুলেছিলাম। ফলাফল দুর্দান্ত। আমরা শেষ চারে-এটা অসাধারণ। কিন্তু পারফরম্যান্সে আমি খুশি নই, কোনোভাবেই না। যেভাবে আমরা খেলেছি, তাতে নিজেদের জন্যই কাজটা কঠিন করে তুলেছি। এলোমেলো খেলা, প্রচুর টেকনিক্যাল ভুল। গতি ছিল না, ধারাবাহিকতাও ছিল না।’ সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে নিজেদের পারফরম্যান্সে আরও উন্নতির জায়গা দেখছেন টুখেল। তিনি বলেন, ‘আমাদের আরও উন্নতি করতে হবে। এখন উদযাপনের সময়। এজন্য আমাদের হাতে তিন দিন সময় আছে। তবে এটা নিখাদ মানসিকতার জয়।’ কোচের সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে জোড়া গোল করা বেলিংহাম বলেন, ‘যাই হোক না কেন মাঠে কঠিন লড়াই হয়েছে। সতীর্থরা কঠিন পরিশ্রম করেছে।

তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।’ দলকে ভালোবাসেন জানিয়ে টুখেল বলেন, ‘আমার আর আমার দলের মধ্যে কোনো দূরত্ব নেই। হৃদয় দিয়ে আমি আমার খেলোয়াড় ও দলকে ভালোবাসি। কিন্তু আমরা আরও ভালো খেলতে পারি, উন্নতির অনেক জায়গা এখনো বাকি।’ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর পর থেকে ঘানার বিপক্ষে আটকে যায় ইংল্যান্ড। পানামার বিপক্ষে ২-০ গোলে জেতে। ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়ে জয় পায় থ্রি লায়ন্সরা। আর ১০ জন নিয়ে খেলে মেক্সিকোকে হারায় ৩-২ গোলে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন