গত বছর মুক্তি পেয়েছিল মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম ছবি ‘দেলুপি’। বিপুল প্রশংসা পেয়েছে দর্শক-সমালোচকের। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও অংশ নিয়ে সমাদৃত হয়েছে ছবিটি। এবার ‘দেলুপি’ অংশ নিয়েছে ইতালির রোমে ‘কারাওয়ান ফেস্টিভ্যাল’-এ। সেখানে শনিবার খোলা মাঠে দেখানো হয়েছে ছবিটি। নির্মাতা তাওকীর জানান, ফেস্টিভ্যালের মূল পোস্টারে দেলুপির দৃশ্য, সবই প্রথম অভিজ্ঞতা এবং বাংলা সিনেমার জন্য অদ্ভুত সম্মানের ব্যাপার।
রোমে খোলা মাঠে ‘দেলুপি’
স্টাফ রিপোর্টার
১৩ জুলাই (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
