জোর করে গোমূত্র পান করানোর অভিযোগে সাবেক এমপিসহ পরিবারের বিরুদ্ধে মামলা

জোর করে গোমূত্র পান করানোর অভিযোগে সাবেক এমপিসহ পরিবারের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

ভারতের শিবসেনা (ইউবিটি)-এর সাবেক লোকসভা সদস্য বিনায়ক রাউত এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গোমূত্র পান করানো ও কালো জাদুর আচার পালনে বাধ্য করার অভিযোগে মামলা হয়েছে। মহারাষ্ট্রের থানের কাপুরবাওদি থানায় দায়ের করা এফআইআরে বিনায়ক রাউত, তার ছেলে ও করপোরেটর গিতেশ রাউত এবং পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম রয়েছে। এছাড়া ফিরোজ বাবা ও কাজি বাবা নামে আরও দু’জনকে আসামি করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন বিনায়ক রাউতের পুত্রবধূ গিরিজা রাউত। এ খবর দিয়েছে অনলাইন নিউজ১৮।

গিরিজা রাউত তার অভিযোগে বলেছেন, রাউত পরিবারের সদস্যরা ধর্মীয় আচার অনুষ্ঠানের নামে তাকে জোর করে গোমূত্র পান করান। তিনি আরও অভিযোগ করেন, তার ওপর কালো জাদু করা হয়েছে এবং সেই আচার পালনের অংশ হিসেবে তার চুল টেনে ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় মহারাষ্ট্র মানব বলিদান ও অন্যান্য অমানবিক, অশুভ, অঘোরী প্রথা এবং কালো জাদু প্রতিরোধ ও নির্মূল আইন (যা অ্যান্টি-সুপারস্টিশন অ্যাক্ট নামে পরিচিত)-এর আওতায় মামলা করা হয়েছে।

কে এই বিনায়ক রাউত?
বিনায়ক রাউত শিবসেনা (ইউবিটি)-এর একজন জ্যেষ্ঠ নেতা এবং সাবেক লোকসভা সদস্য। তিনি মহারাষ্ট্রের রত্নাগিরি-সিন্ধুদুর্গ আসনের প্রতিনিধিত্ব করে ভারতের পার্লামেন্টে দায়িত্ব পালন করেছেন। এফআইআরে নাম থাকা তার ছেলে গিতেশ রাউত একজন করপোরেটর। বর্তমানে এসব অভিযোগ পুলিশের মামলার অংশ। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

মোঃ আজিজুর রহমান

৩ ঘন্টা আগে

গোমূত্র সেবন করা কোন ধর্মের মধ্যে নেই। আমার সাধারণ ভাবে মনে হয় এটা একটি অপবিত্র খাবার। ভারতের প্রধানমন্ত্রী এর বৈধতা দিতে চায়। কিন্তু এটা কাম্য নয়।

মন্তব্য করুন