কক্সবাজারে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় মুশফিকুর রহিম নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটি একই এলাকার প্রবাসী নাছির উদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, বন্যায় নাছিরের ঘরে প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল। এর মধ্যেই ঘরে শিশুকে রেখে বাইরে কাজ করছিলেন নাছিরের স্ত্রী। এর একপর্যায়ে মায়ের অগোচরে শিশুটি বন্যার পানিতে ডুবে স্রোতের সঙ্গে ভেসে যায়। খোঁজাখুঁজির অনেক পরে প্রায় ১০০ ফুট দূরে পাওয়া যায় শিশুটিকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী জলদাশ পাড়ায় সাজিদ দাশ নামে ১০ বছরের এক শিশু বন্যার পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন