টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের প্রভাবে নেত্রকোণায় সোমেশ্বরী ছাড়া সব প্রধান নদীর পানি বাড়ছে। অন্যদিকে উপদাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন।
রোববার সকাল ৯টা পর্যন্ত পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্যের বরাতে তিনি জানান, জেলার অন্যান্য প্রধান নদী ধনু, মগড়া ও কংশের পানিও বেড়ে চলেছে। তবে এসব নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খালিয়াজুরী পয়েন্টে ধনু নদীর পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৩৯ মিটার নিচ দিয়ে বইছে।
আটপাড়া উপজেলার মগড়া নদীর পানি বেড়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, জারিয়া পয়েন্টে কংশ নদীর পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৫৯ মিটার নিচ দিয়ে বইছে। তবে সোমেশ্বরী নদীর পানি কমে বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ৩ দশমিক ১০ মিটার এবং দুর্গাপুর পয়েন্টে ৩ দশমিক ৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নেত্রকোণায় সোমেশ্বরী ছাড়া সব নদীর পানি বাড়ছে, বিপৎসীমা ছাড়িয়েছে উপদাখালি
নেত্রকোণা সংবাদদাতা
অনলাইন
২ ঘন্টা আগে
১২ জুলাই (রবিবার), ২০২৬, ১২ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
