প্রথমার্ধে এক গোলের লিড আর্জেন্টিনার

প্রথমার্ধে এক গোলের লিড আর্জেন্টিনার

ফন্ট সাইজ:

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছেন ম্যাক আলিস্টার। মেসির কর্নার থেকে পাওয়া বলকে হেডে জালের ঠিকানা দেখান এই লিভারপুল তারকার । প্রথমার্ধে ওই গোলের লিড নিয়ে বিরতিতে যায় চ‍্যাম্পিয়নরা।

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে দু’দল মুখোমুখি হয়েছে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। যেখানে মিশরের বিপক্ষে খেলা শুরুর একাদশে কোনো পরিবর্তন আনেননি আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। আক্রমণভাগে যথারীতি মেসি-আলভারেজ এবং মিডফিল্ডে আছেন ৪ অভিজ্ঞ তারকা।  

সদ্য প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাতিনকে স্মরণ করে এই আর্মব্যান্ড পরে মাঠে নামেন মেসিরা। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এবারের বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন অ্যাডামস। সম্প্রতি তাঁর মৃত্যু হয়েছে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আর্জেন্টিনা। সেই চাপেরই ফল মিলল ম্যাচের ১০ মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যাক আলিস্টার।

এর আগে নবম মিনিটেও গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল আর্জেন্টিনা। ডান দিক থেকে ভেতরে কেটে এসে মেসি বল বাড়ান ম‍্যাক আলিস্টার উদ্দেশে। লিভারপুল মিডফিল্ডারের জোরালো শট নিকো এলভেদির গায়ে লেগে কর্নারের বিনিময়ে রক্ষা পায় সুইজারল্যান্ড।

সেই কর্নার থেকেই আসে গোল। প্রথম কর্নারটি প্রতিহত করার পর আবারও কর্নার নেন মেসি। কাছের পোস্টে উড়ে আসা মাক আলিস্টার দারুণ উচ্চতায় লাফিয়ে মানুয়েল আকাঞ্জিকে টপকে মাথা ছুঁইয়ে জালে পাঠান। গোলরক্ষক গ্রেগর কোবেলের কিছুই করার ছিল না।

এনিয়ে বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ১০ অ্যাসিস্টের মাইলফলক ছুঁলেন মেসি।

প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে বিরতিতে গেলেও বল পজিশনে এগিয়ে ছিল সুইজারল্যান্ড (৫৮ শতাংশ)।


আর্জেন্টিনার একাদশ :

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

সুইজারল্যান্ডের একাদশঃ

গ্রেগর কোবেল; ডেনিস জাকারিয়া, নিকো এলভেদি, ম্যানুয়েল আকাঞ্জি, রিকার্দো রদ্রিগেজ; রেমো ফ্রয়লার, গ্রানিত জাকা; ফাবিয়ান রিডার, জিব্রিল সো, ড্যান এনদোয়ে; ব্রিল এম্বোলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন