সুইজারল্যান্ডের বিপক্ষেও কি পরিবর্তন আনছেন স্কালোনি

সুইজারল্যান্ডের বিপক্ষেও কি পরিবর্তন আনছেন স্কালোনি

ফন্ট সাইজ:

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আগামীকাল সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে সুইসদের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে অনুশীলনে কিছু নতুন কৌশল পরীক্ষা করে দেখেছেন কোচ স্কালোনি। আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবামাধ্যম দিয়ারিও ওলের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ১০১টি ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়িয়েছেন স্কালোনি। এরমধ্যে মাত্র তিন বার তিনি আগের ম্যাচের একাদশ মাঠে নামিয়েছেন। তার মানে একাদশে বা কৌশলে পরিবর্তন আনা স্কালোনির এক পুরনো দর্শন। মিশরের বিপক্ষে ওই দিনের একাদশ ভালো করলেও সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারেন স্কালোনি।

পত্রিকার প্রতিবেদন অনুসারে শুক্রবারের অনুশীলন সেশনে কোচ কৌশলগত গতিবিধি সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়েছেন। এ সময় স্কালোনি কৌশলে বেশ কিছু রদবদল এনেছিলেন। যাতে ম্যাচের প্রয়োজনে শেষ অনুশীলনে শারীরিকভাবে ক্লান্ত থাকা খেলোয়াড়দের মধ্যে কারো কোনো সমস্যা দেখা দিলে তা কাজে লাগানো যায়। সেশনটিতে রক্ষণভাগকে নিয়ে বেশি পরীক্ষা চালান আর্জেন্টিনা কোচ। এ সময় নিকোলাস ওটামেন্ডি এবং লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনাকে বার বার বাজিয়ে দেখা হয়েছে। তাই রক্ষণভাগকে শক্তিশালী করার জন্য অনুশীলনের সময় মাঝে মাঝে নিকোলাস ওটামেন্ডি এবং লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনা মাঠে নেমেছিলেন। এবং নিকোলাস গঞ্জালেজ ও লাউতারো মার্তিনেজও আক্রমণে ছিলেন। কাকতালীয় হোক বা না হোক, মিশরের বিপক্ষে মাঠে নামা পাঁচজনের মধ্যে চারজনই মাঠে ছিলেন। যদিও দলটি রক্ষণাত্মক এবং আক্রমণে ভুল করেছে, যা কোচিং স্টাফরা শুধরে নেয়ার চেষ্টায় কৌশলী ছিল।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন