এমবাপ্পের চোট কতোটা গুরুতর

এমবাপ্পের চোট কতোটা গুরুতর

ফন্ট সাইজ:

মরক্কোর বিপক্ষে জয়ের রাতে ফরাসি শিবিরে আনন্দের মধ্যেও এক মুহূর্তের জন্য উদ্বেগের ছায়া ফেলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৭৭ মিনিটে হঠাৎ মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। আর সেই দৃশ্য দেখে অনেকের মনেই প্রশ্নÑ সেমিফাইনালের আগে কি বড় কোনো সমস্যায় পড়তে যাচ্ছে ফ্রান্স? ম্যাচের ৬০ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। এরপর ৬৬ মিনিটে সতীর্থ উসমান দেম্বেলেকে দিয়ে করান দ্বিতীয় গোলটিও। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর, ম্যাচ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হঠাৎ চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ফরাসি শিবিরে মুহূর্তের জন্য উদ্বেগ তৈরি হলেও, তার জায়গায় নামা জ্যঁ-ফিলিপ মাতেতা ম্যাচের বাকি সময়টুকু সামলে নেন। মাঠ ছাড়ার কারণ নিয়ে ম্যাচ শেষে নিজেই মুখ খোলেন এমবাপ্পে। গোড়ালিতে সামান্য আঘাত পাওয়ার কথা স্বীকার করলেও এটিকে গুরুতর কিছু বলে মানতে নারাজ তিনি।

ফরাসি অধিনায়ক বলেন, ‘আমার গোড়ালিতে একটু আঘাত লেগেছিল, তবে আমি ঠিক আছি।’ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ দিদিয়ের দেশমও জানান এমবাপ্পের ইনজুরি খুব গুরুতর নয়। তিনি বলেন, ‘কিলিয়ানের গোড়ালিতে সামান্য সমস্যা ছিল, কিছুটা ব্যথা অনুভব করছিল সে। হাঁটুর চোটে ভুগছিল এবং তার ক্র্যাম্প হয়েছিল। তবে ওয়ারেন জাইরে-এমেরি বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব ফেলেছে, যা দলের জন্য ইতিবাচক। সবাইকে প্রস্তুত থাকতে হয়।’ মরক্কোর বিপক্ষে দলের সাফল্যের রহস্য জানিয়ে এমবাপ্পে বলেন, ‘এই ফ্রান্স দলের সাফল্যের রহস্য কী? স্বস্তি পাওয়ার একটাই উপায়Ñজয়। যতক্ষণ না আমরা জিতছি, ততক্ষণ আমরা একটুও ছাড় দিই না।’ সেমিফাইনালের প্রতিপক্ষকে হুমকিও দিয়ে রেখেছেন এমবাপ্পে, ‘আমরা সেমিফাইনালে উঠেছি, এতে আমরা খুবই আনন্দিত। কিন্তু এখনো অনেক পথ বাকি। আমরা জানি, সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে, সেগুলো আমরা এত দিন যেগুলোর মুখোমুখি হয়েছি, তার চেয়েও কঠিন হবে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন