চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ফন্ট সাইজ:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল মোতালেব (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন ওমর হাসান নামে আরেক ব্যবসায়ী। মোতালেব উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামের আবদুল হকের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার রাতে মোতালেবের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চাঁপাছৌ গ্রামের ব্যবসায়ী মোতালেব পার্শ্ববর্তী একটি পরিবারের অনুষ্ঠানের জায়গা না থাকায় তার বাড়ির উঠানে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। গত বৃহস্পতিবার রাতে বাড়ির উঠানে তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন