টানা বর্ষণে দামুড়হুদায় সড়ক ধস, তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি

টানা বর্ষণে দামুড়হুদায় সড়ক ধস, তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি

ফন্ট সাইজ:

টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর-কুমারীদহ সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে দুই গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জয়রামপুর কাঁঠালতলা মসজিদের পেছনের সড়কের নিচের মাটি সরে যায়। পরে প্রায় ১৫ ফুট জুড়ে সড়ক ধসে পড়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এর ফলে কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কুমারীদহ গ্রামের বাসিন্দা মো. মসলেম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তার বড় অংশ ভেঙে গেছে। এখন অনেক দূর ঘুরে চলাচল করতে হচ্ছে। হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন বলেন, সড়ক ধসের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে। অপরদিকে উপজেলার কুড়ুলগাছি, চন্ডিপুর, ধান্যঘরা, দুর্গাপুর গ্রামের বেশ কিছু অংশ বাড়িঘর পানির নিচে তলিয়ে গিয়েছে। মাঠঘাটের আবাদ ডুবে গিয়েছে। উপজেলার বিভিন্ন মাছের ঘের ভারী বর্ষণে ভেসে গিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন