মেসির সমান গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে শীর্ষে এমবাপ্পে

মেসির সমান গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে শীর্ষে এমবাপ্পে

ফন্ট সাইজ:

আট গোল করে গোল্ডেন বুট তালিকায় সবার ওপরে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। সমান আট গোল আর্জেন্টিনার লিওনেল মেসিরও। তবে দুটি অ্যাসিস্ট থাকায় এগিয়ে আছেন এমবাপ্পে, মেসির অ্যাসিস্ট একটি। গোল সমান হলে অ্যাসিস্ট বিবেচনায় নেয়া হয়। অ্যাসিস্টও সমান হলে খেলার মিনিট ও গোল-প্রতি-মিনিট অনুপাত হিসাব করা হয়।


সেনেগালের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু এমবাপ্পের। এরপর ইরাকের বিপক্ষে আরেকটি। শেষ ৩২-এ সুইডেনের বিপক্ষে জোড়া গোল। শেষ ১৬-তে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে একটি পেনাল্টি মিস করলেও পরে গোল করেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে শুরু করেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করেও পরে জোড়া গোল করে গড়েন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। জর্ডানের বিপক্ষে বদলি নেমে একটি গোল। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে নকআউট পর্বের জয়েও গোল পান তিনি।

নরওয়ের আর্লিং হালান্দ আছেন তিন নম্বরে, সাত গোল নিয়ে। শেষ ১৬-তে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে টানা ১৪তম আন্তর্জাতিক ম্যাচে গোলের রেকর্ড গড়েন তিনি। ইংল্যান্ডের হ্যারি কেইনের গোল ছয়টি। ডিআর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল দিয়ে দলকে বাঁচান তিনি। মেক্সিকোর বিপক্ষে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন কেইন। ফ্রান্সের উসমান দেম্বেলে আছেন পাঁচ নম্বরে। তার গোল সংখ্যা পাঁচ, অ্যাসিস্ট দুটি। চার গোল করে যৌথভাবে ছয় নম্বরে আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, স্পেনের মিকেল ওইয়ারসাবাল, সেনেগালের ইসমাইলা সার, মেক্সিকোর হুলিয়ান কিনোনেস এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন