ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারলো না বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে খুয়ালো টাইগাররা। ফলে প্রায় ৪ বছর (২০২২ সালের আগস্টের পর) পর আবার জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ হারের লজ্জা পেতে হলো মেহেদি হাসান মিরাজের দলকে।
টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। প্রথম ওয়ানডের মতো এদিনও বোলাররা শুরুতে ভালো বোলিং করেন। কিন্তু মাঝপথে খেই হারান। ৩৬ ওভারে জিম্বাবুয়ের রান ছিল ৬ উইকেটে ১৪৮ রান। এরপর ব্যাটিংয়ে নেমে ব্র্যাড ইভান্সের ঝোড়ো ৫৮ রানের ইনিংসে ২৪৭ রান তোলে জিম্বাবুয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন কারান। শেষ ১৪ ওভারে ৯৯ রান তোলে জিম্বাবুয়ে।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। তানজিদ হাসান ৭০ বলে ৫৭ এবং তৌহিদ হৃদয় ৯০ বলে ৬০ রানের ইনিংস খেলে দলকে ম্যাচে রাখেন। কিন্তু ২৪৮ রানের লক্ষ্যে নেমে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে মাত্র ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৩৬তম ওভারে টাইগারদের দলীয় সংগ্রহ ছিল ১৬৯/৩। সেখান থেকে শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ৬৫ রানের মধ্যে। তানজিদ ও হৃদয়ের পর নুরুল হাসান সোহান (৩৮) ও মেহেদী হাসান মিরাজ (২৭) ছাড়া কেউই দায়িত্ব নিতে পারেননি। রিচার্ড এনগারাভা একাই নেন ৩ উইকেট।
২০২২ সালের আগস্টে সবশেষ জিম্বাবুয়ের মাটিতে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। প্রায় ৪ বছর পর আবারও একই মাঠে, একই প্রতিপক্ষের কাছে সিরিজ হারের পুনরাবৃত্তি ঘটলো। সিরিজের শেষ ম্যাচ আগামী ১১ই জুলাই একই ভেন্যুতে। সেই ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য খেলবে টাইগাররা।
৪ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
৯ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬, ১০ঃ১৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
