কিশোরগঞ্জে পরিবেশ দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণী

ফন্ট সাইজ:

‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া। এতে অন্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি জেলা প্রশাসক সোহানা নাসরিন পুরস্কার বিতরণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন