আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর, পুলিশ সদস্য আহত

আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর, পুলিশ সদস্য আহত

ফন্ট সাইজ:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদক ও চুরি মামলার আসামি রিয়াজ ফকিরের গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, রিয়াজ ফকিরের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের একটি দল অতর্কিতভাবে আগৈলঝাড়া থানায় হামলা চালায়। হামলার সময় থানার ডিউটি অফিসার হালিমের ওপর শারীরিক হামলা চালানো হয় এবং থানার বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় একাধিক পুলিশ সদস্য আহত হন। পুলিশের দাবি, পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় এবং নিজেদের নিরাপত্তা ও থানার আইনশৃঙ্খলা রক্ষার্থে তারা লাঠিচার্জ করতে বাধ্য হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের মতে, ৫ই আগস্টের পর আগৈলঝাড়া উপজেলার এই থানায় এ ধরনের বড় হামলা ও ভাঙচুরের ঘটনা এর আগে ঘটেনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন